
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান সূচক (একিউআই) ৪৮৯, যা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ের ইঙ্গিত দেয়। অন্যদিকে দূষিত বায়ুর শহরের তালিকায় একিউআই স্কোর ১৩৪ নিয়ে রাজধানী ঢাকার অবস্থান ১১তম।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (এএকিউআই) লাইভ প্রধান শহরগুলোর সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, লাহোরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ২৪৫।
তৃতীয় অবস্থানে থাকা মিসরের কায়রোর স্কোর ২০১। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার একিউআই স্কোর ১৭৫। পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই (১৭৪), ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৭১), সপ্তম অবস্থানে পাকিস্তানের করাচি (১৬২), অষ্টম অবস্থানে চীনের চেংদু (১৬১), নবম অবস্থানে ইরাকের বাগদাদ (১৫৫) এবং দশম অবস্থানে কাতারের দোহা (১৩৭)।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ১৩৪।
এই স্কোরে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অর্থাৎ শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ ধরনের বায়ুদূষণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
একিউআই স্কোর অনুযায়ী, সাধারণত ০ থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১ থেকে ৫০০ স্কোরকে বিপজ্জনক পর্যায় হিসেবে ধরা হয়।
আরটিভি/ এসকেডি




