ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
বিমানবন্দরে ধরা পড়ার পর শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’।  ছবি: সংগৃহীত

দেশ ছেড়ে থাইল্যান্ডে পালানোর সময় রোববার (২২ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন নব্বইয়ের দশকে ঢাকায় ত্রাস ছড়ানো আলোচিত শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’।

ধরা পড়ার পর তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী এখন জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চলতি বছরে রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান তিনি।

আকতার হোসেন বলেন, ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা আশা করছি উঠে আসবে।

চার দিন আগে তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন, আবার থাইল্যান্ডের একটি বিমানে করে যাওয়ার পথে গ্রেপ্তার এই বিষয়টি আসলে কতটুকু সত্য এবং আসা-যাওয়ার মধ্যে নতুন কোনো পরিকল্পনা ছিল কি না? জানতে চাইলে আকতার হোসেন বলেন, আমাদের ইমিগ্রেশন পুলিশ ডিবি পুলিশের কাছে আসলামকে হস্তান্তর করেছে। বিদেশে যাওয়ার বিষয়টি ইমিগ্রেশন পুলিশ বলতে পারবে। সেই বিষয়টি কী ছিল, কোথায় যাওয়ার চেষ্টা করেছিল, কোথা থেকে আসার চেষ্টা করেছিল।

তিনি বলেন, বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। আসলে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাই রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। যে মামলাগুলোর কোনো কোনোটি তদন্তাধীন আছে, কোনোটিতে হয়তো ইতোমধ্যে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছে। সবগুলো বিষয় এখন পর্যালোচনা করা হচ্ছে। যেহেতু তিনি গ্রেফতার হয়েছেন, ডিবি বিষয়গুলো পর্যালোচনা করছে এবং পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

আকতার হোসেন বলেন, ডিএমপি প্রতিনিয়ত চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। নজরদারি গ্রেপ্তারের একটি নিয়মিত প্রক্রিয়া। যখনই সুযোগ ও সক্ষমতা তৈরি হচ্ছে, তখনই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তা রয়েছেন।
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
যে দেশে পালাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
যে দেশে পালাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। এর আগে সবশেষ যখন গ্রেপ্তার হয়েছিলেন কুখ্যাত এই সন্ত্রাসী, তখনও ক্ষমতায় ছিল বিএনপি সরকার। 
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
আরও পড়ুন
যে দেশে পালাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
দেশ ছেড়ে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার