
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল (৫২) র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে বাগেরহাটের রামপাল থানাধীন খুলনা-মোংলা মহাসড়কের ভেকুটিমারি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
র্যাব-৬ এর অধিনায়ক রওশনুল ফিরোজ জানান, ভোর ৪টা ৫০ মিনিটে রামপালের ভেকুটিমারি এলাকায় র্যাবকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ কামালকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, ছুরি ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫টি মামলা রয়েছে।
আরও পড়ুন:
এসএস




