
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ২৪ ঘণ্টা পর ফের লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। পদ্মার বৈরি আবহাওয়া, তীব্রস্রোত ও নাব্য সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ২৪ ঘন্টা বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি’র মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের নৌপরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, নাব্য সংকট ও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা পর শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে এ নৌরুটের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়। এ নৌরুটে ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী-ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শুক্রবার সকালে এ নৌরুটে ১৬টি ফেরির মধ্যে তিনটি বড়, তিনটি মাঝারি ও চারটি ছোটসহ মোট দশটি ফেরি চলাচল করছে।
মুন্সীগঞ্জের মাওয়ার ট্র্যাফিক পুলিশের ইনচার্জ (টিআই) হিলাল উদ্দিন জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারাপারের জন্য ঘাট এলাকায় যানবাহন বৃদ্ধি পাচ্ছে। পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী চার শতাধিক যানবাহন।
পি




