
কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পোস্তাগলা সেতুর কেরানীগঞ্জ প্রান্ত থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
এ সময় নদী তীর দখল করে গড়ে উঠা ৪০টি স্থায়ী ও অস্থায়ী দোকান ভেঙে দেয়া হয়।
একইসঙ্গে নদী তীর দখল করে রাখা ইট, বালু পাথর নিলামে আট লাখা ৬২ হাজার টাকা বিক্রি করে দেয়া হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিল অভিযানে নেতৃত্ব দেন।
ঢাকা জেলা পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র নবগঠিত রিভার গার্ড এ অভিযানে সহযোগিতা করেন।
উচ্ছেদ অভিযান চলাকালে দেয়াল ভেঙে এক শ্রমিক গুরুতর আহত হন। তাকে ঢাকা পুঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
জেবি




