
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চুরির অভিযোগ তুলে এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে মালিকপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ মো. আব্দুর রউফ বলেন, রাসেল নামে ২০ বছর বয়সী এক যুবক দোকানে কাজ করতো। দোকানের মালিকপক্ষ টাকা চুরির অভিযোগ তুলে তাকে মারধর করে।
নিহত রাসেলের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিনা কারণে রাসেলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দিবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
এ ঘটনায় দোকান মালিক আরমান ও কর্মচারী ইউনুসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।
এনএম/ এসএস




