
নওগাঁর সাপাহার উপজেলায় প্রায় দেড় হাজার বছরের পুরানো সূর্য মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হয়েছে।
কয়েক বছর আগে মূর্তিটি শিরণ্টী ইউনিয়ন পরিষদের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন ইউনিয়ন পরিষদ হেফাজতে রেখেছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে বগুড়া আঞ্চলিক প্রত্নতত্ত্ব বিভাগ পরিচালক ড. মোসাম্মাৎ নাহিদ সুলতানার কাছে এ মূর্তি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী।
বগুড়া আঞ্চলিক প্রত্নতত্ত্ব বিভাগ পরিচালক ড. মোসাম্মাৎ নাহিদ সুলতানা সাংবাদিকদের জানান, এ মূর্তিটি সনাতন ধর্মাবলম্বীদের সূর্য দেবতার মূর্তির অংশ বিশেষ। মূর্তিটি প্রায় ৫০০ থেকে ৬০০ ইংরেজি সনের বলে ধারণা করা হচ্ছে।
মূর্তিটি হস্তান্তরের সময় ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজসহ প্রত্নতত্ত্ব বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি




