ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র: জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ (ভিডিও)

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২০, ০৮:৩৯ পিএম

ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী করার, প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে সর্বস্তরের তাওহিদী জনতা।

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য

মানিকগঞ্জ:

ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী, সারা বিশ্বে মুসলিম নির্যাতন এবং বাংলাদেশের কিছু মিডিয়াতে ইসলামী সংস্কৃতি নিয়ে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে সর্বস্তরের তাওহিদী জনতা।

আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ রফিক চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুফতি মাওলানা ফখরুদ্দিন, মাওলানা সাঈদ নূর, মুফতি আবদুল বাতেন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মুরাদ হোসাইন ও মুফতি আবদুল্লাহ আল-ফিরোজ প্রমুখ।

মাওলানা ফখরুদ্দিন বলেন,‘ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরণের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’

ব্রাহ্মণবাড়িয়া:

ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে সামনে প্রতিবাদ সমাবেশ করে।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার পিন্সিপাল মুফতি মুবাররক উল্লাহর সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া দারুল আরকামের মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রহিম কাসেমী, মুফতি নোমান হাবিবী, মুফতি বোরহান উদ্দিন কাসেমীসহ প্রমুখ।

এ সময় বক্তারা, ফ্রান্সের ইসলাম বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ফ্রান্সের জাতীয় পতাকায় অগ্নিসংযোগসহ ওই দেশের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে।

রাজশাহী:

রাজশাহী নগরীর জিরো-পয়েন্টে ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তাকে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ইসলামী আন্দোলন এর জেলা শাখা এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন রাজশাহী মহানগরের সভাপতি তাজুল ইসলাম খান, মাওলানা হোসাইন আহমেদ, ফয়সাল হোসেন মনি, বোরহান উদ্দিনসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) কে ফ্রান্সের কুলাঙ্গাররা কটূক্তি করেছে। তারা এক বার নয়, কয়েক বার রসুলকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের রসুলকে কতটা ভালোবাসি, আমরা রক্ত দিয়ে প্রমাণ করবো। আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হলে আমরা ঘরে বসে থাকবো না। এছাড়া বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে।

ঝালকাঠি:

ফ্রান্সে মহানবী (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তাদের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিযবুল্লা জমিয়াতুল মুছলিহীন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ হিযবুল্লা জমিয়াতুল মুছলিহীনের আমির মাওলানা খলীলুর রহমান নেছারাবাদীর নেতৃত্বে কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পূর্বচাঁদকাঠি এলাকায় গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিযবুল্লা জমিয়াতুল মুছলিহীনের আমির মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী। ঝালকাঠি আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মোসাদ্দেক বিল্লাহ।

সমাবেশে বক্তারা, ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

মাদারীপুর:

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও ইসলাম-বিদ্বেষী আচরণের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে মুসল্লিরা।

বৃহস্পতিবার সকালে সরকারি মাদারীপুর কলেজ মাঠ থেকে ব্যানার-ফ্যাস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লিদের এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্যও বর্জনের ঘোষণা দেন

পাবনা:

ফ্রান্সে মহানবী কটূক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আরিফ বিল্লাহ, নাজমুল হোসাইন, আবু বক্কর প্রমুখ।

এছাড়াও সচেতন ছাত্র সমাজের ব্যানারে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে মহানবীকে কটূক্তির তীব্র নিন্দা জানানো হয় এবং ফ্রান্সের সকল প্রকারের পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।

ঝিনাইদহ:

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা শাখা

সভাপতি মাস্টার শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, জয়েন্ট সেক্রেটারি মুফতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, ইসলামিক শ্রমিক আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ রাসেল উদ্দিন।

জিএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষকের পরিবারের নারী সদস্যকে গালিগালাজ, এলাকাবাসীর মানববন্ধন
মাদারীপুরে একেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র নাগ ও তার পরিবারের নারী সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।  বৃহস্পতিবার কালকিনি উপজেলার ডাসার থানাধীন দর্শনা বাজারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ব্যানার-ফেস্টুন হাতে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে প্রধান শিক্ষক ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়ার প্রতিবাদ জানানো হয়।  এ সময় বক্তারা দ্রুত এই ঘটনার সাথে জড়িত ও অভিযুক্ত ডাসার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী সবুজের বিচার দাবী করেন। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের কমিটি করাকে কেন্দ্র করে কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী সবুজ একেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র নাগের বাড়িতে গিয়ে পরিবারের নারী সদস্যসহ প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এরই প্রতিবাদ ও দোষীর বিচারের দাবীতে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। উল্লেখ, ২০১৭ সালের ১৭ অক্টোবর ইয়াবাসহ ডাসার থানা পুলিশের হাতে আটক হয় ইউপি চেয়ারম্যান কাজী সবুজ। পরে পুলিশের দায়ের করা মামলায় তাকে পাঠানো হয় কারাগারে। এর আগে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর চুরি, ডাকাতি ও অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করে জেলার  গোয়েন্দা পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রিসহ নানা অভিযোগে এনে পদত্যাগ দাবী করে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। তবুও টনক নড়েনি প্রশাসনের। জিএ
শিক্ষকের পরিবারের নারী সদস্যকে গালিগালাজ, এলাকাবাসীর মানববন্ধন
দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের উদ্বোধন
দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের উদ্বোধন করা হয়েছ। মুজিববর্ষ উপলক্ষ্যে উপকূলীয় জেলা বরগুনায় নির্মাণ করা হয়েছে এ জাদুঘরের। দেশ-বিদেশের বিভিন্ন নকশার একশ’টি নৌকার অনুকরণে শুরু হল এই জাদুঘরের। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ৭৮ শতাংশ জমির ওপর স্থাপন করা হয়েছে জাদুঘরটি। বিশাল নৌকার আদলে তৈরি এ জাদুঘরটির দৈর্ঘ্য ১৬৫ ফিট এবং প্রস্থ ৩০ ফিট। এখানে থাকবে নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশু বিনোদন কেন্দ্র এবং ফুড কর্নারসহ নানা আয়োজন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনা ও প্রচেষ্টায় মহামারি করোনা প্রতিকূলতার মাঝেও মাত্র ৮১ দিনে সম্পন্ন হয় দেশের প্রথম নৌকা জাদুঘর নির্মাণের কাজ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে জাদুঘরটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশের প্রধান বাহক হিসেবে হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে এই নৌকা। মহান মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দুঃসাহসিক বিভিন্ন অভিযানে নৌকা ব্যবহার করেছেন মুক্তিযোদ্ধারা। দেশের ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে এই নৌকা। বঙ্গবন্ধু জাদুঘরটির মাধ্যমে বিলুপ্তপ্রায় বিভিন্ন অনুকরণের নৌকার দেখা পাবে দেশের নতুন প্রজন্মরা- এমনটাই ভাবছেন স্থানীয় সচেতন মহল। জিএ 
দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের উদ্বোধন
ছুরিকাঘাতে কয়লা শ্রমিকের মৃত্যু, ছিনতাইকারী আটক
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এহসানুল হক নামে এক কয়লা শ্রমিক হত্যকান্ডে জড়িত এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।  বুধবার (৩০ ডিসেম্বর) রাতে শহরের চন্ডিবের খাঁ বাড়ি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ৪৮ঘন্টা পর পুলিশ ঘটনার মুলহোতা এবং শহরের চিহ্নিত ছিনতাইকারী ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ইমন পৌর শহরের ভৈরবপুর মধ্যপাড়ার আড়াই বেপারীর বাড়ির মৃত মাসুদ মিয়ার ছেলে।  আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. শাহিন।  জানা গেছে, শহরের দুর্জয় মোড়ের পূর্ব পাশে গত সোমবার রাত সাড়ে দশটার দিকে এহসানুল হক নামে এক কয়লা শ্রমিক ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত শ্রমিক সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার বাঘগাঁও গ্রামের হিরু মিয়ার ছেলে। বিয়ের মাত্র দুই মাস পর নিহত এহসানুল তার এক চাচাসহ তারা দু’জন গত দু’সপ্তাহ আগে ভৈরবে কাজের সন্ধানে এসে ছিলেন। পরে কয়েক দিন শ্রমিকের কাজ করে কিছু টাকা জমান। পরে জমানো টাকা নিয়ে গত সোমবার রাতে তারা দুর্জয় মোড় থেকে বাড়ী যাবার সময় বাসে উঠার আগে ছিনতাইকারীদের কবলে পড়ে। একই সাথে ছিনতাইকারীদের ধারালো ছুরির আঘাতে এহসানুল গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  এ ঘটনায় পরের দিন মঙ্গলবার দুপুরে উত্তেজিত শত শত কয়লা শ্রমিকরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। ফেরিঘাট থেকে মিছিল নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় প্রদক্ষিণ করে ভৈরব থানায় প্রবেশ করে। পরে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিলে তারা ফিরে যায় এবং কাজে যোগ দেয়।  এছাড়াও এদিন (মঙ্গলবার) রাতেই নিহতের চাচা আজিজুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ মাঠে নামে এবং প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জিএ
ছুরিকাঘাতে কয়লা শ্রমিকের মৃত্যু, ছিনতাইকারী আটক
পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জন আটক
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী নুরুর ১১ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঝিল এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ছুরি, চাপাতি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গত শনিবার শীর্ষ সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি নুরুকে খুঁজতে গেলে পুলিশের উপর হামলা চালায় তার সহযোগীরা। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়। এসময় আটক করা হয় নুরুর সেকেন্ড ইন আজমকে।  আটককৃতদের মধ্যে হামলার ঘটনায় কয়েকজন জড়িত বলে জানিয়েছেন আকবরশাহ থানার ওসি জহির হোসেন।   পুলিশের উপর হামলার ঘটনায় শনিবার রাতে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঝিল এলাকায় সরকারী পাহাড়া কেটে আলিশান বাড়ী, সেমিপাকা ঘর, মসজিদ, এতিমখানা ও গরু-ছাগলের খামার তৈরি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে নুরুর বিরুদ্ধে। জিএ
পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জন আটক
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: সিআইডির চার্জশিট, নাম নেই তিতাস কর্মকর্তাদের
নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় চার মাস তদন্ত শেষে পুলিশের দায়ের করা মামলায় ২৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। তবে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে তিতাস গ্যাসের অভিযুক্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির নারায়ণগঞ্জ শাখার তদন্ত দল। চার্জশিটে প্রধান আসামি করা হয়েছে ওই মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকে (৬০)।  মামলায় প্রধান আসামি আবদুল গফুর মিয়া ছাড়াও অন্যান্য আসামিরা হলেন- সামসুদ্দিন সরদার (৬০), শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), আলমগীর সিকদার (৩৫), মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হোসেন (৫৬), আবুল কাশেম (৪৫), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আবদুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০) ও রায়হানুল ইসলাম (৩৬)।  তবে তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি বিধিনিষেধ থাকায় তিতাসের অভিযুক্ত আট কর্মকর্তা-কর্মচারিকে আপাতত চার্জশীটে লিপিবদ্ধ করা না হলেও তাদেরকে মামলায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে  অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন পেলেই তাদেরকে আসামি হিসেবে চার্জশীটে সম্পৃক্ত করা হবে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিআইডি আদালত পুলিশের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় চার্জশিট জমা দিয়েছে। রোববার তা আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে স্পার্ক ও অবৈধ গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের মিশ্রনে এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। এই বিস্ফোরণে ৩৭ জন গুরুতর দ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাদের মধ্যে ৩৪ জন মারা যান। জিএ
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: সিআইডির চার্জশিট, নাম নেই তিতাস কর্মকর্তাদের
আরও পড়ুন
ফ্রান্সে নতুন বছরের উদযাপন ঠেকাতে এক লাখ পুলিশ মোতায়েন
ফ্রান্সে মুসলিমদের মূল্যবোধ রক্ষায় কাজ করছে তুরস্ক
ফ্রান্সেও নতুন প্রজাতির করোনার সন্ধান
ফ্রান্সে শ্বেতাঙ্গরা অগ্রাধিকার পায়: ম্যাক্রোঁ