
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বিধবাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী বিধবা এই মামলা করেন। এ ঘটনায় তাৎক্ষনিক অভিযুক্তকে আটক করে পুলিশ। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয় শ্রীবাস দেব নাথ নামের এক যুবককে।
ধর্ষণের ঘটনায় হওয়া মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিধবা (৩৯) সে চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামে তার নিজ বাড়ীতে রান্না ঘরে রান্না করতে ছিল। রান্নার প্রয়োজনে তিনি রান্না ঘর থেকে বসত ঘরে এলে পূর্বেই বসত ঘরে অবস্থান করা শ্রীবাস তাকে জোরপূর্বক ঘরের মধ্যে ধর্ষণ করে। পরে তার চিৎকারে বাড়ীতে অন্যান্য ঘরের লোকজনসহ এলাকাবাসী শ্রীবাসকে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সৌপার্দ করে।
এব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ধর্ষণের ঘটনায় গৃহবধূকে ডাক্তার পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হবে।
আরও পড়ুন:
ফাঁকা বাড়ি একা কিশোরী, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ ‘জাস্ট ফ্রেন্ড’
‘বলাৎকারকে’ ধর্ষণ গণ্য করে আইন সংশোধনের লিগ্যাল নোটিশ
বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন ও ধর্ষণ চেষ্টার ঘটনায় স্বামীও জড়িত: হাইকোর্ট
জিএ




