
চাঁপাইনবাবগঞ্জে বখাটের উত্ত্যক্তের কারণে আফসানা আকতার আঁখি (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আঁখি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ মহল্লার অটোরিকশাচালক আইয়ুব আলীর মেয়ে ও শাহ নেয়ামতুল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে শাহীবাগ মহল্লার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে আঁখির বড় ভাই মো. সেলিম জানান, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ছাত্রী তার বোনকে দীর্ঘদিন থেকেই উত্ত্যক্ত করে আসছিল শহরের রামকৃষ্টপুর মহল্লার মো. রিমন নামে এক বখাটে। আজ রোববার দুপুরে আবারও রিমন তাকে উত্ত্যক্ত করে অশ্লীল কথাবার্তা বলে। এতে ক্ষোভে ও দুঃখে আঁখি দুপুর সাড়ে ১২টার দিকে নিজঘরের দরজা লাগিয়ে দেয়। একপর্যায়ে তার সারাশব্দ না পেলে দুপুর পৌনে ২টার দিকে ঘরের দরজা ভেঙে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সন্ধ্যায় মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পি




