
লালমনিরহাট বুড়িমারী বাজারে স্থানীয় লোকজন গুজবে কান দেওয়ায় আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিঠিয়ে হত্যা করা হয়। এর আগেও গুজবে কান দেওয়ায় দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। এবার কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর।
রোববার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, কোনো ধরনের কোনো গুজব বা উসকানিমূলক বক্তব্যে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
“গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো তথ্য পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
এফএ




