
নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন দুদু (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার বিলাশবাড়ী ইউপির শর্মাপুর গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আসামি দেলোয়ার হোসেন দুদু দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করছিল।গত শনিবার দেলোয়ার হোসেন রাত আনুমানিক ১২টায় ওই গৃহবধূর শয়ন কক্ষে এসে তাকে পাশের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এ সময় গৃহবধূ চিৎকার করলে দেলোয়ার হোসেন দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আজ বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ওসির নির্দেশে এসআই আরিফুল ইসলাম আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে বলেন, আসামি দেলোয়ার হোসেনকে নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি




