
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আজ বুধবার সকালে বাসের ধাক্কায় আশিকুর রহমান (২৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।
পুলিশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত আশিকুর রহমান লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আশিকুর রহমান গতকাল লালমনিরহাট থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিপাড়া এলাকায় তার খালু (আহসানউল্লাহ) বাড়ী বেড়ানোর উদ্দেশে রওয়ানা দেন।
বুধবার ভোরে উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছে চন্দ্রা থেকে লুকাল বাসে উঠে সফিপুর আসে। পরে আশিকুর রহমান বাস থেকে নামার পর ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় তিনি নিহত হন।
হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালনা হাইওয়ে পুলিশ কোনাবাড়ি থানার সার্জেন জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে সালনা হাইওয়ে (কোনাবাড়ি) থানার ইনচার্জের কাছে আবেদন করলে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি




