
নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আত্রাই উপজেলা চত্বরের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীতেন্দ্রনাথ দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সিনিয়র সহ-সভাপতি আফছার আলী, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম, মহিলা আওয়ামী লীগের নেত্রী জাহেদা খাতুন, বিশা ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং এই হামলার তীব্র নিন্দা জানান। সমাবেশ ও মানববন্ধনের আত্রাই উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলিন।
পি




