
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত মায়ের কোল থেকে সানজিদা নামের ১৭ দিনের এক শিশুকে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিনগত রাত একটার দিকে মোরেলগঞ্জের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশু সানজিদার মা শান্তা আক্তার বলেন, গতকাল রোববার রাত ১১টার দিকে মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত একটার দিকে জেগে দেখি মেয়েটি পাশে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, রাত একটা থেকে দুইটার ভেতর এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।
জেবি




