
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রাজ্জাক ওরফে বাবলা (২৬) ও জিএম মানিক (৪৫)।
এ নিয়ে দায়ের করা পৃথক তিন মায়লায় মোট ৩৮ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নতুন করে একজনসহ মোট ৩৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বিগত ২৯ অক্টোবর ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউসুফ মো. শহিদুন্নবী জুয়েল নামের ওই যুবককে মসজিদ থেকে বাইরে বের করে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভেতর নেয়া হয়। সেখান থেকে উত্তেজিত জনতা বের করে এনে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়।
জেবি




