
নরসিংদীর রায়পুরায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার। পরে বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গেলো ২২ অক্টোবর রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে ‘রাজু অডিটোরিয়ামে’ ডেকে এনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
জেবি




