
চাঁদপুরের পদ্মা-মেঘনায় ট্রলার ও বলগেট থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহত জসিম হাওলদার (৪০), আমেনা আক্তার (৩৫), ইউসুফ হালদার (৬০), জান্নাত (১৩), সেলিম হাওলাদার (২২), ওয়াজউদ্দিন হাওলাদার (৪০) ও হাসিনা আক্তারকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীচর এলাকায় সোমবার সকালে ট্রলার ও বলগেট থেকে চাঁদা উঠানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
জেবি




