
গাজীপুরের কালিয়াকৈর বাজারে গতকাল সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
এ সময় কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নগদ তিন হাজার টাকা, এক বান টিন, শীতবস্ত্র ও খাবারসামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য অর্থ সহায়তারও আশ্বাস দিয়েছেন মন্ত্রী ।
জেবি




