
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক নানারকম ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৌমেন্দ্র চন্দ শৈলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা বেবী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি।
এ কর্মসূচিতে মহিলা আওয়ামী লীগের জেলাসহ বিভিন্ন শাখার সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেবি




