
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রূপ বৈচিত্রের ধারক সিংগুয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার পুলের ঘাট বাজারে ভৈরব-ময়মনসিংহ হাইওয়ে রুটে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু কিশোরগঞ্জ জেলা নয় আশপাশের অনেক জেলার মানুষের জীবিকা নির্বাহের জন্য একসময় এই নদীর ভূমিকা ছিল অপরিসীম।
তাই সিংগুয়া নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দূষণ প্রতিরোধ, খনন ও নৌ চলাচলের জন্য উঁচু ব্রিজ নির্মাণের দাবি করেন বক্তারা।
এ সময় সমাজকর্মী রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান রুমি, সমাজসেবক জিয়াউল বাতেন ও প্রভাষক একরাম হোসেন মানিক।
জেবি




