
হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরাঞ্চলের জেলা নাটোর। কয়েকদিন দরে হালকা কুয়াশা থাকলেও গেলো রোববার দুপুরের পর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নাটোর। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে হর্ন বাজিয়ে চলাচল করতে দেখা গেছে।
নাটোরের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে সোমবার সকালে নাটোরে সর্বনিম্ম তাপমাত্রা ছিলো ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সোমবার সকালে আকাশে সূর্য দেখা যায়নি, হঠাৎ করে ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষরা। তবুও বাধ্য হয়েই মাঠে-ঘাটে কাজ করছে এই সব মানুষরা।
জেবি




