
ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হতে থাকে।
নৌপথের দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২ থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির অস্পষ্টতার কারণে বুধবার রাত ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ পাঁচ শতাধিক যানবাহন।
জিএম/এসএস




