
খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক পাষণ্ড স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। ঘটনার চার বছরের মাথায় আদালত এই রায় ঘোষণা করেন।
আসামি জামাল উদ্দিন (৪০) জেলার মাটিরাঙ্গা উপজেলার কাজীপাড়া এলাকার মুন্সি সিরাজুল হকের ছেলে। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মৃত্যুদণ্ড-প্রাপ্ত আসামির রায়ের তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবে বলে জানান আদালত।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো (পিপি) জানান, ২০০৮ সালে আসামি মো. জামাল উদ্দিনের সঙ্গে একই উপজেলার বাসিন্দা আবদুর রহিমের কন্যা মোছা. রিনা আক্তারের বিয়ে হয়। পরবর্তীতে ২০১৬ সালের ২২ ডিসেম্বর পারিবারিক বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজ ঘরে স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।
ঘটনার পরের দিন নিহতের বাবা আবদুর রহিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি নিজেও ২০১৭ সালের ১০ জানুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কনফেশনাল স্টেটমেন্ট দেন। ওই বছরের ২৬ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষ মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড- ও বিশ হাজার টাকা অর্থদণ্ডিত করে আদালত আজ রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মো. শাহীন হোসেন বলেন, আসামির পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হবে।
এম




