
পঞ্চগড়ে ভোটের মাঠে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ভাই। আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। মূলত পারিবারিক দ্বন্দ্বের জের ধরে একই ওয়ার্ডে কাউন্সিলর হতে মরিয়া হয়ে উঠেছেন বলে জানায় প্রতিবেশীরা।
দুই ভাইসহ ওই ওয়ার্ডে মোট ৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আপন দুই ভাই হলেন-পঞ্চগড় পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বড় ভাই মো. আজগর আলী উটপাখি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। একই ওয়ার্ডে তারই আপন ছোট ভাই মো. আবু তালেবও টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ছোট ভাই তালেব ২০১০ সালে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলামের কাছে হেরে যান। ছোট ভাই আবু তালেবের সাথে কথা হলে তিনি জানান, আসলে আমি এই ওয়ার্ডে এর আগে কাউন্সিলর পদে নির্বাচন করেছি। সামান্য সংখ্যক ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিলাম। এবার আমি জনগণের ব্যাপক সারা পাচ্ছি। আমার এলাকার ভোটারদের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। ইনশাআল্লাহ এবার আমি জয়ী হবো। তবে এবার পুরোদমে ভোটের প্রস্তুতি নিয়েছি। আগেভাগে হঠাৎ করে আমার বড়ভাই কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে।
মো. আবু তালেব জানান, আমি বলেছিলাম বড় ভাইকে প্রার্থী না হতে। কিন্তু সে উল্টো আমাকে বলেছে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে। যে কেউ প্রার্থী হতে পারে। আমিও প্রার্থী হবো। কাউন্সিলর প্রার্থী বড় ভাই আজগর আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ওয়ার্ডের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন-বর্তমান কাউন্সিলর মো. সফিকুল ইসলাম (গাজর), মো. জাকির হোসেন (পানির বোতল), মো. দিনার চৌধুরী (পাঞ্জাবি) ও মো. মহব্বত আলী (ডালিম)।
আপন দুই ভাই নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে বিভক্তির সৃষ্টি হবে বলে মনে করছেন ভোটারসহ সংশ্লিষ্টরা।
পি




