
আর একদিন পার হলেই (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা জেলার ধামরাই পৌরসভা নির্বাচন। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরপরই জমে উঠেছে নির্বাচনী আমেজ। পৌর এলাকার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন এলাকা ছেয়ে গেছে পোস্টার ও ব্যানারে। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
মেয়র পদে নৌকা প্রতীক পেয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের বর্তমান মেয়র গোলাম কবির, ধানের শীষ প্রতীকে বিএনপির দেওয়ান নাজিম উদ্দিন ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শওকত আলী।
ধামরাই নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ধামরাই পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে তিন মেয়র প্রার্থী লড়বেন এবং ৩৫ জন কাউন্সিল প্রার্থীসহ সংরক্ষিত আসনের ৯জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এই পৌর শহরে ৪২ হাজার ৬৪৪ ভোটারের বিপরীতে নির্বাচনে ২১টি কেন্দ্রে ১০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। এর আগেই যা প্রচারণার দরকার সাধ্যমতো করে নিচ্ছে প্রার্থীরা।
সরেজমিনে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ধামরাই পৌর এলাকায় ঘুরে দেখা গেছে, সর্বত্র নির্বাচনী পোস্টার। আর অলি-গলিতে পোস্টার ও লিফলেট নিয়ে ঘরে ঘরে ভোট চাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। আওয়ামী লীগ সমর্থিতদের পোস্টার ও ব্যানার সব জায়গামে বেশি দেখা গেলেও বিএনপি প্রার্থীর বাড়ি ও অফিসের সামনে রয়েছে পোস্টার। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মীদের হাতপাখা নিয়ে বিভিন্ন স্থানে দেখা গেছে।
নির্বাচনের আর মাত্র একদিন বাকি। প্রচার-প্রচারণাও আজই শেষ। ইতোমধ্যে প্রার্থীরা নিজেদেরকে মানুষের দাঁড়প্রান্ত নিয়ে গেছেন। ঘরের দরজায় দরজায় গিয়ে ভোট ও সমর্থন চেয়েছেন৷ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ঘটেছে নানা ঘটনা।
পৌর এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে রাসেল, সোহেল, কালাম আরটিভি নিউজকে জানান, পৌর এলাকায় গত পাঁচ বছরে রাস্তাঘাটসহ পরিবেশের ভালো উন্নয়ন হয়েছে। কিন্তু তরুণ প্রজন্মের জন্য অনেকটা পিছিয়ে রয়েছে এই পৌর এলাকা। এবার ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হবে৷ তারাসহ অনেকেই ইভিএম ভোটিং মেশিন ব্যবহার জানেন না।
১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম আরিফ বলেন, আমি চাই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হোক। গত কয়েকদিন যাবৎ প্রচারণা করছি। মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে শতভাগ আমি আশাবাদী।
আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবির আরটিভি নিউজকে বলেন, আমরা প্রচারণা করতে গিয়ে কোথাও বাঁধার সম্মুখীন হইনি। আমার সমর্থকরা আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা করছে। সবকিছু ঠিক থাকলে আগামীতে আমিই আসব বলে আশা রাখি।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিনের অনেক অভিযোগ। তিনি আরটিভি নিউজকে বলেন, আমাদের ঠিকমতো প্রচার-প্রচারণা করতে দেওয়া হচ্ছে না। আমার সমর্থকদের মারধর করা হচ্ছে। থানায় গেলেও অভিযোগ নিচ্ছে না। এভাবে চলতে থাকলে আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হবো।
নির্বাচনের সার্বিক দিক তুলে ধরে ধামরাই নির্বাচন অফিসার আয়শা আক্তার আরটিভি নিউজকে বলেন, এখন পর্যন্ত দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কিছুই ঠিকঠাক রয়েছে। এবার ইভিএম এর মাধ্যমে ভোট হবে। তাই আগামীকাল ২৬ ডিসেম্বর সকল কেন্দ্রে আমরা ইভিএম পাঠিয়ে ‘মগ ভোটিং’ করবো। এর মাধ্যমে নির্বাচনের দিনে ২৮ তারিখ ভোটারদের আর ভোট দিতে অসুবিধা হবে না।
পি




