
বাগেরহাটে শাশুড়ির পরকীয়ায় বাধা দেয়ায় ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। গেল বুধবার বাগেরহাটে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বাগেরহাটের এসপি পঙ্কজ চন্দ্র জানান, চলতি বছরের শুরুতে বাগেরহাটের রামপালের রনসেন গ্রামের আশিকুর রহমান সোহানের সঙ্গে সাদিয়া আকতার মান্নির বিয়ে হয়। বিয়ের ছেলের বউ জানতে পারে তার শাশুড়ি পরকীয়ায় আসক্ত। ঘটনাটি স্বামীকে জানানোর পর থেকেই শুরু হয় নানা অত্যাচার ও নির্যাতন। একপর্যায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও তার ওপর নির্যাতন থামে না।
এ ঘটনায় মান্নির পরিবার বাগেরহাট লিগ্যাল এইডে বিচার চেয়ে আবেদন করেন। সেখানে তার স্বামী আশিকুর রহমান সোহান স্ত্রীকে মেনে নেবে নিবে না বলে। ৯ ডিসেম্বর সন্ধ্যায় মান্নির বাড়িতে আসেন আশিকুর রহমান সোহানসহ আরও কয়েকজন। এ সময় মান্নির মা অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন। এরই মধ্যে ঘরের বারান্দায় অন্তঃসত্ত্বা মান্নির মাথায় কুপিয়ে আহত করে পালিয়ে যান তারা। এরপর মান্নিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাট এসপি পঙ্কজ চন্দ্র বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএস




