
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১১ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিজয় চত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার আমির হামজা (১৯), একই এলাকার হাসিবুল ইসলাম (২০), একই উপজেলার সোবারভিটা এলাকার শাকিল হোসেন (১৯), টুনিরহাট এলাকার ওমর ফারুক (১৮), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আল আমিন (১৯), একই এলাকার গোলাম রব্বানী (১৯), দেবীগঞ্জ উপজেলার মুন্সিরহাট এলাকার আব্দুল জলিল (২০), একই উপজেলার শালডাঙ্গা এলাকার জোবায়ের হাসান (১৯), বেলুয়াডাঙ্গা এলাকার বাপ্পি হাসান (২০), সুন্দরদিঘী এলাকার আবির ইসলাম (২০) ও আটোয়ারী উপজেলার বলরামপুর এলাকার আল মামুন (২২)।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার আরটিভি নিউজকে বলেন, গ্রেপ্তারকৃত ১১ জনই শিবিরকর্মী। তারা মিছিল করার জন্য বিজয় চত্বর এলাকায় জড়ো হয়েছে বলে আমরা জানতে পারি। এসময় খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রথমে মিছিল থেকে নয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর বিজয় চত্বর এলাকা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। দেবীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে নাশকতা ও অন্তর্ঘাতমূলক অপরাধ কর্মকাণ্ড করার দায়ে একটি মামলা দায়ের করা করেছে। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে আদালতে তোলা হয়।
পি




