
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে জাহিদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
গুলিতে নিহত জাহিদুল ইসলাম শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, গরু পারাপার করতে গিয়ে বিএসএফের গুলিতে ভারতীয় অংশে নিহত হয় জাহিদুল। এরপর লাশ ভারতীয় সীমান্ত অংশে দুপুর পর্যন্ত পড়ে থাকলে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
বুড়িমারী শমসেরনগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল সীমান্তে বাংলাদেশি গরু পারাপারকারী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
পি




