
নোয়াখালীতে ২৪তম বিসিএস পুলিশের পক্ষে অসহায় ছিন্নমূল শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
গতকাল রোববার গভীর রাতে নোয়াখালী রেলস্টেশন, মাইজদি কোর্ট ও চৌমুহনী রেলস্টেশনে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, সুধারম মডেল থানার অফিসার ইনচার্জ মো.সাহেদ উদ্দিন ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার।
পুলিশ সুপার বলেন, যারা ছিন্নমূল, শীতে কষ্ট পাচ্ছে, শীত নিবারণ করার সামর্থ নেই, তাদের মধ্যে আমরা কম্বল বিতরণ করেছি।
জেবি




