
কুমিল্লা নগরীতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরাতে উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
এ সময় রাস্তার পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আটজনজকে জড়িমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর টমছম ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী।
এ সময় নগরীর সবচাইতে যানজট প্রবণ টমটম ব্রিজ এলাকায় রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন এবং আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিকভাবে জরিমানা করা হয়।
জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী আরটিভি নিউজকে জানান, নগরীকে যানজটমুক্ত রাখতে নগরীর প্রতিটি সড়কে ধারাবাহিক ভাবে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।
জেবি




