
ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট নদী ভাঙন রোধে যেসব মডেল উদ্ভাবন করেছে তা যদি বাস্তবায়িত হয়; তাহলে সারা বিশ্বে এটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পাবে। বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা আপনাদের কাজ এগিয়ে নিয়ে যান। সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করা হবে।
ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পানি সম্পদ মন্ত্রাণলয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হক।
পরে মন্ত্রী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ি, মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা ও ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের ভেতর পদ্মা নদীর নড়িয়া পয়েন্টে নদী গবেষণার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা ঘুরে দেখেন।
জেবি




