
কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহের পর মাইক্রোবাসে করে কক্সবাজারে নেওয়ার পথে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার দুপুরে র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে ৭৯১ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- আনোয়ার হোসেন কালু (৪০) ও আনসারুল ইসলাম। দুজনই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে সড়কপথে কক্সবাজারে ফেনসিডিল পাচার হচ্ছিল—এমন সংবাদ পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চুনতি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা মাইক্রোবাসটি থামানোর সংকেত দিলে দ্রুত পালিয়ে যাওয়া চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, মাইক্রোবাসের পিছনের ছিনে ৩টি বস্তায় সুকৌশলে লুকানো অবস্থায় ৭৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে বিক্রি করে আসছিল। মাইক্রোবাসটি (চট্ট-মেট্রো-চ-১১-৩৩৩৯) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্বারকৃত মালামাল লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পি




