
জামালপুরে দুটি তক্ষকসহ ৫ তক্ষক কারবারীকে আটক করেছে জামালপুর র্যাব-১৪। শুক্রবার বিকেলে দুটি তক্ষকসহ ৫ তক্ষক কারবারীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ৭টায় জামালপুর র্যাব-১৪ কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টায় শেরপুর সদর উপজেলার নওহাট্টা এলাকার একটি চালকলের সামনের পাকা রাস্তায় র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে একটি তক্ষকসহ শামীম মিয়া (৪০), জুবাইদুল ইসলাম (৩৫), মো. আব্দুল মতিন মুন্সী (৬০) ও মো. রানা (৩০) নামে ৪ তক্ষক কারবারীকে আটক করেছে। এ সময় একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে জামালপুর র্যাব-১৪।
আটক শামীম মিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বুরঙ্গা গ্রামের হাজী জামাল উদ্দিনের ছেলে, জুবাইদুল ইসলাম বগুড়া জেলার দুপ চাঁচিয়া উপজেলার বেড়া গ্রামের মো. আলতাফ ফকিরের ছেলে, মো. আব্দুল মতিন মুন্সী ঢাকা জেলার ভাসানটেক থানার ৭২নং দীন মোহাম্মদ কনোনীর ওরিস্টেক অ্যাপার্টমেন্টের মৃত এছকান্দার মুন্সীর ছেলে এবং মো. রানা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী এলাকার মো. খালেক মুন্সীর ছেলে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বকশিগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকায় জামালপুর র্যাব সদস্যরা অভিযান চালায়। র্যাবের অভিযানে একটি তক্ষকসহ এক কারবারীকে আটক করা হয়েছে। আটক তক্ষক কারবারী মো. শহীদ বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকার সামছুল হকের ছেলে। আটক তক্ষক কারবারীদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ও বকশীগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
পি




