
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার নিয়ে কটূক্তি এবং সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বিভিন্ন প্রচারণা চালানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খালিদ হাসানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় খালিদের বিরুদ্ধে পরবর্তী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, অক্টোবরে খালিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে দেয়া কটূক্তিমূলক বিভিন্ন স্ট্যাটাসের কপি যুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিন তদন্ত ও অভিযুক্তের বক্তব্য নেওয়ার পর তাকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।
জিএম/পি




