
সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় আজ বুধবার দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে।
উপজেলার চন্দ্রা এলাকায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দে র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রদক্ষিণ শেষে চন্দ্রা ত্রিমোড়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়েরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, সিকদার মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ, আকবর আলী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা, গাজীপুর জেলার শ্রমিক লীগের সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, আব্দুল ওহাব মিয়া কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়কসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেবি




