শিবচরে  একই রাতে চার দোকানে  চুরি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ , ০৮:২২ পিএম


শিবচর×চুরি×জুয়েলার্স×দোকান×অভিযোগ×পুলিশ×স্বর্ণকার×মামলা×
ছবি আরটিভি নিউজ

মাদারীপুরের শিবচরে একই রাতে স্বর্ণের দোকানসহ চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এতে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি গতকাল সোমবার দিনগত রাতে উপজেলার চাঁন্দেরচর বাজারে এঘটনা ঘটে

বাজারের প্রধান সড়কে  অবস্থিত চারটি দোকানে একই রাতে এমন চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে  সিসি টিভির ফুটেজ থেকে দেখা যায়, দোকানের বাইরে থেকে তালা বন্ধ থাকলেও অভিনব কৌশলে সার্টার বাঁকা করে দোকানে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি কাজ সম্মন্ন করে একই কৌশলে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা জনবহল বাজারটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল থাকা সত্যেও প্রায়ই এমন চুরির ঘটায় আতঙ্ক থাকছে ব্যবসায়ীরা

চোর চক্রটি চাঁন্দেরচর বাজারের জামাল স্টোর  মা জুয়েলার্স ওয়ার্কসপ,বিষ্ণু স্বর্ণকারের দোকান, মিজানের কসমেটিকের দোকানসহ চারটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে চুরি ঠেকাতে সচেতনতার পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি উঠেছে চুরির ঘটনায় সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে মামলা নেওয়া হবে

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission