
নওগাঁ পত্নীতলা উপজেলায় পুকুরের পানিতে পড়ে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) বেলা ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউপির শালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নন্দিনী (৫) ও অনুরাধা (৩)। তারা শালডাঙ্গা গ্রামের লক্ষীন্দ্রনাথের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৯ মে) মায়ের সঙ্গে শিশু নন্দিনী ও অনুরাধা কোথাও যাওয়ার পথে বেলা ২টার দিকে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বেলা ২টার দিকে স্থানীয়রা আপন দুই বোনের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে সংবাদ দেন। এদিকে সাড়ে ৩টার দিকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় পুকুরের পানি থেকে ওই দুই শিশুর মা অবিতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, নিহত শিশুদের মা সম্ভবত তাদের পানি থেকে উদ্ধার করতে নেমে জ্ঞান হারিয়ে ফেলেন। কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।
জিএম
আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...
https://www.facebook.com/rtvnews24




