
আলোচিত সিলেটের আঞ্চলিক গান ‘নয়া দামান’র সঙ্গে মিল রেখে নাম রাখা হয়েছে গরুর নাম ‘নয়া দামান’। ৩০ মন ওজনের কালো রঙের ফ্রিজিয়ান জাতের এ গরুটি কোরবানির ঈদে বিক্রি করা হবে। গরুটির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাদরাসাশিক্ষক আবুল কাশেম মাস্টারের গরুর কথা বলা হচ্ছে।
জানা গেছে, আবুল কাশেম প্রায় চার বছর ধরে লালন-পালন করছে গরুটি। এটি দেখার জন্য তার বাড়িতে প্রতিদিনই ক্রেতাসহ অনেক মানুষ ভির করছেন। গরুটি উত্তরাঞ্চলের সেরা বলেও দাবি করেছেন মালিক।
আবুল কাশেম জানিয়েছেন, এবারের ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে গরুটি। এর নাম রাখা হয়ছে ‘নয়া দামান’। গরুটির বয়স চার বছর। এর উচ্চতা সাড়ে ৫ ফুট, লম্বায় ৯ ফুট এবং ওজন প্রায় ৩০ মণ। গরুটি চাল, ডাল, ভুসি, ঘাস ও কলা খায়। প্রতিদিন প্রায় দুই হাজার টাকা খরচ হয় এর খাবার বাবদ। বিক্রির জন্য গরুটির দাম ১৫ লাখ টাকা চেয়েছি।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সাবেক ডা. ওয়াহাব মিয়া জানিয়েছেন, ভালো জাত হওয়ায় তাই বড় হয়েছে গরুটি। প্রাকৃতিক খাবারেই বড় হয়েছে গরুটি। গরুর মালিক আবুল হাশেম অনলাইনে বিক্রি করতে চান গরুটি।
এসআর/




