
দিনাজপুরের বিরামপুর উপজেলার জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) সকালে দিনাজপুর আদালতে তাদের সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ঢেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢেলুপাড়া গ্রামের আঃ আজাদ, জোনাব আলী, রেজাউল ইসলাম, শামসুজ্জোহা, আতিয়ার রহমান, আবু রায়হান, নাসির, মজনু, মিয়া, পল্লব মিয়া ও মশিয়ার রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত আরটিভি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ঢেলুপাড়া গ্রামে একদল লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, জুয়ার আখড়া থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৫৯০ টাকাসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।
জিএম




