
মুন্সিগঞ্জ সদর উপজেলায় মো. জুবায়ের ইসলাম নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই চাচাতো ভাই। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. ইমনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নে মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাকহাটি গ্রামের মঈনউদিন মাঝির ছেলে মো. জুবায়ের ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় জুবায়ের ইসলাম প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার চাচাতো ভাই মো. ইমন তাকে ডেকে নিয়ে যায়। পরে জুবায়েরের শিক্ষিকা তার মাকে বলে জুবায়ের পড়তে আসেনি। এদিকে অনেক খোঁজাখুজির পরে বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে সংবাদ দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
মুন্সিগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় অভিযুক্ত মো. ইমনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের ইসলাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন।
জিএম/পি




