
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। যে কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার কামরুল হাসান তালুকদার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী (আপ-৬০১) ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে কসবা রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
ঘটনার পরই ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজারুল করিম আরটিভি নিউজকে জানিয়েছেন, একটি লোকোমোটিভ গিয়ে ট্রেনটিকে নিয়ে আসার কথা রয়েছে। রাত ৯টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা পাওয়া যায়।
এমআই/টিআই




