
করোনা মহামারির কারণে ক্যাম্পাস বন্ধ থাকার পর আজ থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে আগত শিক্ষার্থীদের মাঝে ফুল, মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়।
দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গিয়েছে।
উল্লেখ্য, ১৮ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরী) সভার সুপারিশের ভিত্তিতে একই দিন অনুষ্ঠিত ২২৩তম (জরুরী) রিজেন্ট বোর্ড সভা থেকে গত ২৫ অক্টোবর হতে খুলে দেয়া এবং মঙ্গলবার (২ নভেম্বর) হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
জিএম




