
করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু করেছে সরকার।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
প্রথমেই বুস্টার ডোজ দেয়া হয় দেশে প্রথম করোনা টিকা নেওয়া নার্স রুনু ভেরোনিকা কস্তাকে। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেওয়া হয়। এদিন ৫ মন্ত্রীকেও করোনার বুস্টার ডোজ দেওয়া হয়।
তারা হলেন- পররাষ্ট্রমন্ত্রী কে এম আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম বুস্টার নেন।
ফ্রন্টলাইনার হিসেবে বুস্টার ডোজ নিয়েছেন পুলিশের এক সদস্য, একজন সাংবাদিক ও একজন ডাক্তার।
আরএ/




