
নোয়াখালীর চাটখিল উপজেলায় স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে এক বৃদ্ধ মারা গেছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) চিকিৎসার জন্য ঢাকার ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে তার স্ত্রী মাহমুদা খাতুনের (৬০) মৃত্যু হয়। এ সংবাদ শুনে বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়।
মৃত সফিক উল্লাহ মিয়া (৭৬) চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের চামড়া বাড়ির বাসিন্দা।
মৃত ব্যক্তির ছেলে কামাল হোসেন বলেন, মা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকার ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার (২ নভেম্বর) ভোর ৫টার দিকে তিনি মারা যান। এ সংবাদ বাড়িতে জানাজানি হলে বাবা শোক সইতে না পেরে স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে মারা যান।
জিএম




