
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর রাজাখালি খালে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (৮ নভেম্বর) ভোরে স্থানীয় জেলেদের কাছে খবর পেয়ে মৃত বাঘটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার (৮ নভেম্বর) ভোরে স্থানীয় জেলেদের কাছে সংবাদ পেয়ে সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালপাড় থেকে মৃত বাঘটি উদ্ধার করে বন বিভাগ।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, বয়স হওয়ার কারণে বাঘটি মারা গেছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। খুলনা থেকে ফরেনসিক টিম আসছে। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর যথাযথ কারণ জানা যাবে।
জিএম/টিআই




