
পিরোজপুর ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ৬৩টি ওয়ার্ডে বসছে সিসি ক্যামেরা। মঙ্গলবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে উপজেলা পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার প্রতিটি ওয়ার্ডে এক সপ্তাহের মধ্যে এ সিসি ক্যামেরা বসানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননী গোপাল রায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না।
উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সিসি ক্যামেরা স্থাপনে উপজেলার অপরাধ কমে আসবে এবং অপরাধীদের চিহ্নিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
এফএ্র/সসকে




