
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়নগর বাসলিতলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়নগর বাসলিতলায় যাত্রীবাহী বিআরটিসি বাসটি ওই মোটসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
জিএম/এসকে




