
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আসাদুজ্জামান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১৫ জন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নে প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, আজ মঙ্গলবার দুপুরে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আসাদুজ্জামান নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়। প্রথমে তাকে সরিষাবাড়ি হাসপাতালে পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় ১৫ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।
জিএম/এসকে




