
নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানো নিয়ে চাচাতো ভাইয়ের ঘুষিতে আবুল কাশেম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম ছিলিমপুর গ্রামের মৃত রহিম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাচাত ভাই সাদেক খানের খলাতে ধান শুকাতে যায় কাশেম খান। এ সময় কাশেমকে ধান শুকাতে নিষেধ করেন সাদেক। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কাশেম খানের চোখে-মুখে ঘুষি মারতে থাকেন তিনি। পরে অহত অবস্থায় কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএ/টিআই




